পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ডিপোর কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তেল সরবরাহ প্রক্রিয়ায় কোনো ধরনের হয়রানি বা প্রতিবন্ধকতা রয়েছে কি না, তা সরাসরি ব্যবসায়ীদের কাছে জানতে চান। এ সময় তিনি জ্বালানি তেলের অবৈধ লেনদেন ও চোরাকারবার বন্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।
জ্বালানি তেল চুরি, অবৈধ মজুদ কিংবা অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে তথ্য পাওয়া গেলে কোনো ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক জানান, প্রতিমন্ত্রী মহোদয় জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন। তবে এ বিষয়ে মেঘনা ডিপোর ইনচার্জ মাহবুবুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। পরিদর্শন শেষে দুপুর সাড়ে ১২টায় প্রতিমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে রওনা হন।
মতামত