শুরুতে ঈদ পুনর্মিলনীর মাধ্যমে দীর্ঘদিনের পরিচিত মুখগুলো একত্রিত হয়ে আনন্দ ভাগাভাগি করে নেন। এরপর এলাকার মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। সবশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. মোঃ আব্দুস সালাম। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু হায়াৎ নুরুন্নবী। লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন গ্রীন ফিল্ড ট্রি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সত্ত্বাধিকারী ও সাবেক বিএনপি নেতা ফইজুল ইসলাম (হিরু)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট কামরুল হাসান, মেঘনা ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মীর আব্বাস আলী, ইস্টার্ন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ আব্দুস সবুর রানা এবং ডা. কাশফিয়া সালাম নির্ঝরসহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের প্রধান সংগঠক আসিফ ও অনিক জানান, তরুণ প্রজন্মকে সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতেই এই আয়োজন। ভবিষ্যতেও মেধা ও ভ্রাতৃত্বের মেলবন্ধন তৈরিতে এমন কর্মসূচি অব্যাহত থাকবে। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সায়মা শর্মি ও আল ফারাবী বিভোর।
মতামত