সোমবার (২৩ মার্চ) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নে নেহা নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জ্বালানি সংকট ও পাম্পে বিশৃঙ্খলা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, তেলের সরবরাহ কম থাকলেও পাম্প ভাঙচুর বা আইন নিজের হাতে তুলে নেওয়া সমীচীন নয়। আমরা মব উচ্ছৃঙ্খল কঠোর হস্তে দমন করব। গায়ের জোরে আইনের বাইরে কোনো কাজ করতে দেওয়া হবে না।
খাল খনন প্রকল্পে স্বচ্ছতার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, এই কর্মসূচিতে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। কেউ দুর্নীতি করলে তাকে ক্ষমা করা হবে না, দলীয় ব্যবস্থার পাশাপাশি আইনি ব্যবস্থাও নেওয়া হবে। প্রকল্পের প্রতিটি টাকা যেন জনগণের কল্যাণে ব্যয় হয় তা নিশ্চিত করতে হবে।
বিগত সরকারের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, দেশের ৯০ ভাগ মানুষ ধার্মিক, তারা ধর্ম নিয়ে ব্যবসা পছন্দ করে না। একটি রাজনৈতিক দল মা-বোনদের বেহেশতে নেওয়ার প্রলোভন দেখিয়ে ভুলিয়ে রাখত। সৎ পথে চলা আর হালাল রুজি ছাড়া আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব নয়।
কৃষকদের ক্ষয়ক্ষতি ও সরকারি সহায়তার কথা উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আমরা কৃষি ঋণ মওকুফ করেছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ফ্যামিলি কার্ডের মাধ্যমে কোটি নারীকে সহায়তা দেওয়া হচ্ছে। সারাদেশে ২০ হাজার খাল খননের মাধ্যমে কৃষি ও পরিবেশের বিপ্লব ঘটানো হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এছাড়া জেলা প্রশাসক ইসরাত ফারজানা, পুলিশ সুপার বেলল হোসেনসহ জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতামত