নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী দক্ষিণ কদমতলী ভান্ডারী পুল এলাকা থেকে মোসাঃ সোনা বানু (৬৫) নামে এক বৃদ্ধা নিখোঁজ হয়েছেন। গত মঙ্গলবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে তিনি বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি।
নিখোঁজ সোনা বানু পটুয়াখালী জেলার গলাচিপা থানার তুলাতুলি পানপাটি (৬ নং ওয়ার্ড) এলাকার বাসিন্দা। তার পরিবার সূত্রে জানা গেছে, তিনি মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন। গত চার মাস আগে উন্নত চিকিৎসার জন্য তিনি সিদ্ধিরগঞ্জের আদমজী দক্ষিণ কদমতলী এলাকায় নাতিন জামাই রনির ভাড়া বাসায় (নুরুল ইসলামের বাড়ি) এসেছিলেন। সেখান থেকেই মঙ্গলবার সকালে তিনি নিখোঁজ হন।
নিখোঁজ মায়ের সন্ধানে তার মেয়ে আখিনূর খাতুন এখন দিশেহারা হয়ে দ্বারে দ্বারে ঘুরছেন। কোনো সহৃদয়বান ব্যক্তি উক্ত বৃদ্ধার সন্ধান পেয়ে থাকলে নিচের মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগ: ০১৭২৮-৮২২৫৪১ - ০১৩৪৩-৪৩৭৩৬৬
মতামত