নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও পরোয়ানাভুক্ত আসামিসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২০ মে) দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে ৮০ পিস ইয়াবা, ২৫০ গ্রাম গাঁজা এবং ২০০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন: শফিকুল ইসলাম (৪০), রাশিদা খাতুন (৩৪), নূর নবী (২৫), রফিক (১৯), জিসান (২৩), মো. শামীম (২৩), মো. শিপন (২৯), মো. মহসিন শেখ (৪০)।
পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে পাঁচজনকে মাদক বিক্রির সময় হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া বাকিদের মধ্যে একজন জিআর পরোয়ানাভুক্ত এবং অপর দুজনকে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের ও আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
মতামত