বিবৃতিতে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, আমরা জানতে পেরেছি, ওসমান গনির কাছে একদল সন্ত্রাসী বেশ কিছুদিন ধরে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকার করায় বুধবার সন্ত্রাসীরা তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় এবং দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে নির্মমভাবে হত্যা করে। এই মর্মান্তিক ঘটনা আমাদের সবাইকে চরমভাবে মর্মাহত করেছে।
অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে তিনি বলেন, বর্তমান সরকার সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও দুর্বৃত্তায়নের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। আমরা আশা করি, প্রশাসনের ত্বরিত ও সঠিক পদক্ষেপে নিহতের পরিবার দ্রুত সুষ্ঠু বিচার পাবে।
এ সময় নারায়ণগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে নিহত ওসমান গনির শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং ভুক্তভোগী পরিবারের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন মামুন মাহমুদ।
মতামত