সারাদেশ

ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে মদনপুরে ওলামা পরিষদের বিক্ষোভ

প্রিন্ট
ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে মদনপুরে ওলামা পরিষদের বিক্ষোভ

প্রকাশিত : ২২ মে ২০২৬, রাত ৯:৫০

ভারতে মুসলমানদের ওপর উগ্রবাদী আগ্রাসনের প্রতিবাদে নারায়ণগঞ্জের বন্দরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে ওলামা পরিষদ। শুক্রবার (২২ মে) বাদ জুমা মদনপুর বাসস্ট্যান্ডে বন্দর থানা ওলামা পরিষদের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বন্দর থানা ওলামা পরিষদের সভাপতি মুফতি কবির হোসাইন বলেন, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে মুসলমানদের ওপর অত্যাচার বাড়ছে। সেখানে ৭০০ বছরের পুরোনো মসজিদকে মন্দিরে পরিণত করা হচ্ছে। আমরা এদেশে মন্দির পাহারা দিই, আর ভারতে মসজিদে হামলা চালানো হয়। এ সময় তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ভারতে কোরবানি নিষিদ্ধসহ মুসলমানদের ধর্মীয় অধিকার ক্ষুন্ন  করা হলে এর কঠোর জবাব দেওয়া হবে।

মদনপুর ইউনিয়ন ওলামা পরিষদের সভাপতি হাফেজ মুফতি নুরুদ্দিনের সভাপতিত্বে এবং বন্দর থানা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি ইসমাইলের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন, মুফতি সালমান রফিকী সাংগঠনিক সম্পাদক, বন্দর থানা ওলামা পরিষদ, হাফেজ মাওলানা মাজহারুল ইসলাম সাধারণ সম্পাদক, মদনপুর ইউনিয়ন ওলামা পরিষদ, মুফতি মনিরুজ্জামান চাঁদপুরী সহ-সভাপতি, বন্দর থানা ওলামা পরিষদ, মুফতি ফয়জুল্লাহ সদস্য, বন্দর থানা ওলামা পরিষদ প্রমুখ।