জনগণের জানমালের নিরাপত্তা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার তাগিদ দিয়ে মাওলানা আবদুল জব্বার বলেন, ধর্মীয় অনুশাসন ও নৈতিক মূল্যবোধ ছাড়া ঘুণে ধরা এ সমাজের পরিবর্তন সম্ভব নয়। সমাজ থেকে অপরাধ, দুর্নীতি ও সন্ত্রাস দূর করতে পারিবারিক শিক্ষা এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করার কোনো বিকল্প নেই।
আইনের যথাযথ প্রয়োগের ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করার মাধ্যমেই সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করা সম্ভব। একটি সুন্দর ও কল্যাণমুখী সমাজ গড়তে তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানান।
মহানগরী সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই শিক্ষা সভায় সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
মতামত