প্রতি বছর ঈদকে কেন্দ্র করে মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ ও যানজট সৃষ্টি হয়। এই সুযোগে অপরাধীরা যেন কোনো ধরনের ছিনতাই, চাঁদাবাজি বা যাত্রী হয়রানি করতে না পারে, তা রোধে মহাসড়কে ২৪ ঘণ্টা র্যাবের বিশেষ টহল টিম নিয়োজিত রয়েছে। পাশাপাশি, অবৈধ অস্ত্র ও মাদক পরিবহন ঠেকাতে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে।
অন্যদিকে, কোরবানির পশুর হাটগুলোতে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতে র্যাবের বিশেষ নজরদারি অব্যাহত রয়েছে। পশুর হাটে অজ্ঞান পার্টি, মলম পার্টি ও জাল টাকা চক্রের তৎপরতা রুখতে আগেভাগেই নানামুখী পদক্ষেপ নিয়েছে র্যাব-১১।
র্যাব-১১ এর পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এবং সাধারণ মানুষের ঈদের আনন্দকে নিরাপদ ও স্বস্তিদায়ক রাখতে তাদের এই বিশেষ নিরাপত্তা চৌকি ও নজরদারির কার্যক্রম ঈদের ছুটি শেষ হওয়া পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে চলবে।
মতামত