সারাদেশ

কোরবানির ঈদ: ঠাকুরগাঁওয়ে ব্যস্ত সময় পার করছেন কামাররা

প্রিন্ট
কোরবানির ঈদ: ঠাকুরগাঁওয়ে ব্যস্ত সময় পার করছেন কামাররা

প্রকাশিত : ২৬ মে ২০২৬, সন্ধ্যা ৮:৫৯

কোরবানির ঈদকে সামনে রেখে ঠাকুরগাঁও সদর উপজেলার গরেয়া ইউনিয়নের কামারপল্লিতে ব্যস্ততা বেড়েছে। কোরবানির পশু জবাই ও মাংস কাটার সরঞ্জাম দা, ছুরি, বঁটি ও চাপাতি তৈরিতে এখন দিন-রাত কাজ করছেন লোহা শিল্পের কারিগররা। জমে উঠেছে দেশীয় এসব অস্ত্রের বাজার।

বাজার ঘুরে দেখা যায়, বিভিন্ন আকারের ধারালো সরঞ্জাম কিনতে দোকানে ভিড় করছেন ক্রেতারা। স্থানীয়দের মতে, দেশীয় কারিগরদের তৈরি এসব সরঞ্জাম অনেক বেশি টেকসই হওয়ায় কোরবানির সময় এগুলোর চাহিদা বেশি থাকে।

কারিগর গণেশ চন্দ্র জানান, ঈদকে ঘিরে প্রতি বছরই এসব সরঞ্জামের চাহিদা বাড়ে। তবে এবার কাঁচামালের দাম বৃদ্ধি পাওয়ায় উৎপাদন খরচও বেড়েছে। এরপরও ক্রেতাদের চাহিদা মেটাতে নিরলস পরিশ্রম করছেন তারা।

বিক্রি ও লাভের বিষয়ে স্থানীয় ব্যবসায়ী রফিক মিনডালিম বলেন, অন্যান্য বছরের তুলনায় এবার লাভের পরিমাণ কিছুটা কম। আপাতত প্রায় কেনা দামেই বিক্রি করতে হচ্ছে। তবে ঈদের আর যে দু-এক দিন বাকি আছে, তাতে বেচাকেনা আরও বাড়বে এবং তখন লাভ পুষিয়ে নেওয়া যাবে বলে আশা করছি।