সারাদেশ

প্রশংসায় ভাসছে কলকণ্ঠ শিল্পী গোষ্ঠীর কোরবানির নাশিদ

প্রিন্ট
প্রশংসায় ভাসছে কলকণ্ঠ শিল্পী গোষ্ঠীর কোরবানির নাশিদ

প্রকাশিত : ২৭ মে ২০২৬, সন্ধ্যা ৮:২৭

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সুনামগঞ্জের কলকণ্ঠ শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় প্রকাশিত কোরবানি দাও শিরোনামের একটি নাশিদ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। হৃদয়ছোঁয়া কথা ও সুমধুর কণ্ঠে গাওয়া এ নাশিদে কোরবানির তাৎপর্য এবং ত্যাগের শিক্ষা অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে।

সংগঠনটির প্রধান পরিচালক মাওলানা এমদাদুল হকের পরিচালনায় নাশিদটিতে অংশ নিয়েছেন তাঁর সহপাঠীরা। এর প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে রয়েছেন মাওলানা কাওছার বিন মনির এবং সহকারী পরিচালক হিসেবে আছেন নাজিম উদ্দীন ও মুজাম্মেল। আধুনিক উপস্থাপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ এই ব্যতিক্রমী পরিবেশনা ইতোমধ্যেই নেট দুনিয়ায় শ্রোতাদের মন জয় করেছে।

এ বিষয়ে প্রধান পরিচালক মাওলানা এমদাদুল হক বলেন, কোরবানির প্রকৃত শিক্ষা ও ইসলামের সৌন্দর্য মানুষের মাঝে পৌঁছে দিতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও ইসলামিক সংস্কৃতি ও সমাজ সচেতনতামূলক সৃজনশীল কাজ নিয়ে দর্শক-শ্রোতাদের সামনে হাজির হওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি। সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগটি সুস্থ বিনোদনে এক নতুন মাত্রা যোগ করেছে।