সারাদেশ

সাঁথিয়ায় আল আরাফাহ একাডেমির প্রাক্তন শিক্ষার্থীদের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

প্রিন্ট
সাঁথিয়ায় আল আরাফাহ একাডেমির প্রাক্তন শিক্ষার্থীদের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

প্রকাশিত : ২ জুন ২০২৬, রাত ১১:৪৯

ঈদুল আজহা উপলক্ষে পাবনার সাঁথিয়ায় আল আরাফাহ একাডেমি অ্যান্ড বিএম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে ব্যাচভিত্তিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই খেলায় শিক্ষক, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং স্থানীয় ক্রীড়াপ্রেমীদের ব্যাপক সমাগম ঘটে।

আয়োজকরা জানান, প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। এতে প্রতিষ্ঠানটির এসএসসি ২০২২ থেকে ২০২৬ ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেন। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে মুখোমুখি হয় এসএসসি ২০২৪ ও ২০২৫ ব্যাচ।

ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রধান শিক্ষক কে. এম. আরশেদ আলী। তিনি খেলোয়াড়দের উৎসাহিত করে বলেন, খেলাধুলা বিনোদনের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ সময় বিদ্যালয়টির অন্যান্য শিক্ষকবৃন্দও উপস্থিত ছিলেন।