পুলিশ জানায়, বুধবার রাতে সুমিলপাড়া এলাকা থেকে ৩৫ পিস ইয়াবাসহ মাহবুব (২৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। পৃথক অভিযানে চুরির মামলায় মোঃ সাগর হোসেন হীরা (৩৫) ও মোঃ ছাব্বির (২৩) এবং মারামারির মামলায় মোঃ আরিফ (২৪) নামের তিনজনকে গ্রেফতার করে পুলিশ। এছাড়া সিআর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ মহিন উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।
মতামত