স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে ড্রেনের ভেতরের গ্যাস পাইপলাইন থেকে হঠাৎ গ্যাস বের হয়ে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ও ধোঁয়া দেখে আশপাশের বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। এলাকাবাসী জানান, ড্রেনের ভেতরের গ্যাস পাইপটি দীর্ঘদিন ধরে সংস্কার না করায় জং ধরে লিকেজের সৃষ্টি হয়েছিল। ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক ভূমিকার কারণে আগুন আশপাশের ঘনবসতিপূর্ণ এলাকায় ছড়াতে পারেনি। ফলে অল্পের জন্য রক্ষা পেয়েছে বহু বসতবাড়ি ও সাধারণ মানুষের জীবন।
বন্দর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আসাদুজ্জামান জানান, সংবাদ পাওয়ার সাথে সাথেই দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। যার কারণে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
তবে ঘনবসতিপূর্ণ এলাকায় এ ধরনের দুর্ঘটনা এড়াতে জং ধরা ও ঝুঁকিপূর্ণ পাইপলাইনগুলো দ্রুত স্থায়ীভাবে মেরামত বা প্রতিস্থাপনের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
মতামত