বর্জ্যের দুর্গন্ধে এলাকায় পরিবেশ দূষণ তীব্র আকার ধারণ করায় প্রতিকার চেয়ে গত ১ জুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত আবেদন জানিয়েছে মসজিদ কমিটি।
মসজিদ কমিটি জানায়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে স্থানীয় কিছু চামড়া ব্যবসায়ী অসচেতনভাবে বর্জ্য পুকুরে বা এর সংলগ্ন স্থানে ফেলেন। ফলে পানিতে অক্সিজেনের ঘাটতি দেখা দিয়ে মাছগুলো মারা যায় এবং পরে তা পচে এলাকায় দুর্গন্ধ ছড়ায়।
এই পুকুরের আয় দিয়ে মসজিদের ধর্মীয়, শিক্ষা ও সামাজিক কার্যক্রম পরিচালিত হতো। মাছের এই ব্যাপক ক্ষতিতে আর্থিক সংকটে পড়েছে মসজিদ কর্তৃপক্ষ।
মসজিদ কমিটির নেতৃবৃন্দ দ্রুত তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। অপরদিকে, উপজেলা প্রশাসন অভিযোগটি গুরুত্বের সাথে বিবেচনা করে প্রয়োজনীয় তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।
স্থানীয় বাসিন্দারাও অতি দ্রুত পুকুরের পানি দূষণমুক্ত করতে এবং ভবিষ্যতে এ ধরনের পরিবেশ বিপর্যয় রোধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।
মতামত