এর আগে, গত ১০ মার্চ বিকেল আনুমানিক ৩টার দিকে বন্দর থানার ২১ নম্বর ওয়ার্ডের বাংলাদেশ পাড়া এলাকার নিজ বাসা থেকে পরিবারের সবার অজান্তে বের হয়ে নিখোঁজ হয় রেখা। এ ঘটনায় কিশোরীর বাবা আবদুল কাদির বাদী হয়ে বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৮১০) করেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, নিখোঁজ রেখা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিল। ঘটনার দিন দুপুরে সে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এরপর আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস পাওয়া যায়নি।
মেয়ের নিখোঁজের পর থেকে চরম উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছে পুরো পরিবারের। রেখার বাবা আবদুল কাদির তাঁর সন্তানকে ফিরে পেতে প্রশাসন, গণমাধ্যমকর্মী ও সহৃদয়বান ব্যক্তিদের জরুরি হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেছেন। কোনো হৃদয়বান ব্যক্তি মেয়েটির সন্ধান পেয়ে থাকলে নিকটস্থ থানা অথবা পরিবারের সাথে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।
মতামত