সারাদেশ

সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ও ডাকাতসহ গ্রেফতার ১৯

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ও ডাকাতসহ গ্রেফতার ১৯

প্রকাশিত : ৮ জুন ২০২৬, বিকাল ৫:৪১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, ডাকাত ও চোর চক্রের সক্রিয় সদস্যসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (৭ জুন) দিবাগত রাতে থানার বিভিন্ন এলাকায়  অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মিজমিজি, এসও রোড, সাহেবপাড়া ও উত্তর আজিবপুর এলাকায় অভিযান চালিয়ে ৭ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, মোঃ রোস্তম আলী (৫০), বিজয় প্রকাশ মন্টু (২২), আরিফ হোসেন (২০), মোঃ মিলন হোসেন (২৫), শান্ত (২৫), শ্রাবন্তী (২১),  মোঃ আবু তাহের বেংগা (৩৫)। ধৃত আসামিদের দেহ তল্লাশি করে ১৫০ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা ও ১৭৫ পুরিয়া হেরোইন জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

মাদক ব্যবসায়ী ছাড়াও অভিযানে ডাকাতির প্রস্তুতি, চুরি ও নারী নির্যাতন মামলাসহ বিভিন্ন অপরাধে জড়িত আরো ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। ডাকাতি প্রস্তুতি মামলায় মোঃ রাজন (৩২) ও আরিফুল হাসান আলভী (১৯)। চুরি মামলায় মোঃ হাসান মৃধা (৩৪) ও মোঃ সাইদুল ইসলাম শাকিল (২২)। নারী ও শিশু নির্যাতন মামলায় রুবেল (৩৬)। অন্যান্য অপরাধ ও ওয়ারেন্ট মূলে ৭ জন মোঃ জুবায়ের (২৭), মোঃ কাইয়ূম ইসলাম (২২), মোঃ শিপন (২৯), মোঃ রনি মিয়া (২৫), মোঃ হাফিজুল ইসলাম (২৮), মোঃ তাইজুল ইসলাম (৩৪)।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানায়, গ্রেফতারকৃত সকল আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং মাদক ও কিশোর গ্যাংসহ যেকোনো ধরনের অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।