সারাদেশ

মাদকমুক্ত ও আধুনিক জনপদ গড়ার অঙ্গীকার ফয়জুল ইসলাম হিরুর

প্রিন্ট
মাদকমুক্ত ও আধুনিক জনপদ গড়ার অঙ্গীকার ফয়জুল ইসলাম হিরুর

প্রকাশিত : ৬ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১১:০৭

ঠাকুরগাঁও-২ আসনকে একটি আধুনিক, মাদকমুক্ত ও সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখছেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ। সম্প্রতি এক একান্ত সাক্ষাৎকারে উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও জেলা বিএনপি সদস্য বিশিষ্ট শিল্পপতি ফয়জুল ইসলাম হিরু এই প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, ঠাকুরগাঁও-২ আমার শেকড়। এই মাটিকে মাদকের অভিশাপ থেকে মুক্ত করাই আমাদের প্রধান লক্ষ্য। তিনি আরও জানান, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ধানের শীষের প্রার্থী ড. আব্দুস সালামের পক্ষে দলের সকল অঙ্গসংগঠন ঐক্যবদ্ধভাবে কাজ করছে। দীর্ঘ সময় পর সাধারণ ভোটাররা স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পাওয়ায় এলাকায় ধানের শীষের পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। সাক্ষাৎকারে ফয়জুল ইসলাম হিরু প্রার্থীর প্রতিশ্রুতি তুলে ধরে বলেন, ড. আব্দুস সালাম নির্বাচিত হলে এলাকায় উন্নত মানের আধুনিক হাসপাতাল নির্মাণ, শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন এবং একটি আধুনিক ভাষা শিক্ষা একাডেমি প্রতিষ্ঠা করা হবে। এই একাডেমির মাধ্যমে স্থানীয় তরুণরা আন্তর্জাতিক মানে দক্ষ হয়ে বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, হিন্দু-মুসলিম নির্বিশেষে সকল মানুষের সমর্থনে আসন্ন নির্বাচনে ধানের শীষের জয় নিশ্চিত হবে এবং ঠাকুরগাঁও-২ একটি আলোকিত জনপদে পরিণত হবে।