সারাদেশ

সিরাজদিখানে চলন্ত প্রাইভেট কারে আগুন: রক্ষা পেলেন আরোহীরা

প্রিন্ট
সিরাজদিখানে চলন্ত প্রাইভেট কারে আগুন: রক্ষা পেলেন আরোহীরা

প্রকাশিত : ১৬ মে ২০২৬, রাত ১০:০৫

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কে সি রোড এলাকায় চলন্ত একটি প্রাইভেট কারে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৬ মে) সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে গাড়িতে থাকা আরোহীরা দ্রুত নেমে যাওয়ায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটি চলন্ত অবস্থায় হঠাৎ ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে প্রাইভেট কারটি সম্পূর্ণ পুড়ে যায়।

সিরাজদিখান ফায়ার সার্ভিসের সাব-অফিসার ফজলুল করিম জানান, প্রাথমিক ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।