সারাদেশ

জলঢাকায় বিএনপি ও জাতীয় পার্টির ৫ নেতার জামায়াতে যোগদান

প্রিন্ট
জলঢাকায় বিএনপি ও জাতীয় পার্টির ৫ নেতার জামায়াতে যোগদান

প্রকাশিত : ৭ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১০:৩৯

নীলফামারীর জলঢাকা উপজেলার গোলমুন্ডায় এক মুক্তিযোদ্ধা সন্তানসহ বিএনপি ও জাতীয় পার্টির পাঁচ নেতা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গোলমুন্ডা হাইস্কুল মাঠে আয়োজিত এক জনসভায় তারা মাওলানা ওবায়দুল্লাহ সালাফীর হাতে ফুল দিয়ে জামায়াতে যোগ দেন। যোগদানকারীরা হলেন, মো. আব্দুল বারী উপজেলা যুবদলের সদস্য ও ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি আফতাব হোসেন উপজেলা বিএনপির সদস্য ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. তহিদুর রহমান মিন্টু (৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সেক্রেটারি মনিরুজ্জামান দুখু ৯নং ওয়ার্ড জাতীয় ছাত্র সমাজের সভাপতি জুয়েল রানা মুক্তিযোদ্ধা সন্তান। যোগদান অনুষ্ঠানে মাওলানা ওবায়দুল্লাহ সালাফী নতুন সদস্যদের স্বাগত জানান এবং তাদের জন্য দোয়া করেন। এসময় তিনি দেশের কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। নবাগত নেতৃবৃন্দ জানান, জামায়াতের আদর্শ ও শৃঙ্খলায় অনুপ্রাণিত হয়ে তারা স্বতঃস্ফূর্তভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন।