জাতীয়

ঠাকুরগাঁওয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মির্জা ফখরুলের মতবিনিময়

প্রিন্ট
ঠাকুরগাঁওয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মির্জা ফখরুলের মতবিনিময়

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, রাত ৯:০২


ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে জেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভা শুরুর আগে মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক ইসরাত ফারজানা ও পুলিশ সুপার মো. বেলাল হোসেন।

মতবিনিময় সভায় জেলার প্রশাসনিক কার্যক্রম, চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং নাগরিক সেবা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে গতিশীলতা আনা এবং জনপ্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে সমন্বয় বৃদ্ধির বিষয়ে কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা দেন মন্ত্রী।

সভায় ঠাকুরগাঁও জেলার বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থার প্রধানগণ উপস্থিত ছিলেন। প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয় এই মতবিনিময় সভা থেকে।