শনিবার (২৮ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ নদীবন্দরের বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও টার্মিনাল ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।
মন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, ঈদে কোনোভাবেই ভাড়া বাড়ানো যাবে না। কেউ বাড়তি ভাড়া নিলে বা চাঁদাবাজির চেষ্টা করলে তা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট এড়াতে আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে। ট্রাফিক পুলিশ, নৌ-পুলিশ ও কোস্টগার্ডসহ সব সংস্থা সমন্বিতভাবে কাজ করবে।
দীর্ঘ প্রতীক্ষিত ঢাকা-নারায়ণগঞ্জ ডাবল রেললাইন প্রকল্প দ্রুত এগিয়ে নেওয়ার আশ্বাস দেন তিনি।
পরিদর্শনকালে একটি লাইটার জাহাজে গম আটকে রেখে বাজারে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা দেখতে পান মন্ত্রী। নির্ধারিত সময়ে পণ্য খালাস না করায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার নির্দেশ দেন তিনি। শীতলক্ষ্যার দূষণ রোধে পরিবেশ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি। পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, বিআইডব্লিউটিএ-এর যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হুসাইন এবং অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মতামত