নারায়ণগঞ্জের স্থানীয় গণমাধ্যমে সিদ্ধিরগঞ্জ থানায় পুলিশ ক্লিয়ারেন্স পেতে গুনতে হলো অতিরিক্ত টাকা শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সুলতান মাহমুদ। তিনি বুধবার (৩ ডিসেম্বর) গণমাধ্যমে একটি বিবৃতি প্রদানের মাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করেছেন।
বিবৃতিতে যা জানালেন এএসআই সুলতান মাহমুদ, অর্থ দাবির অভিযোগ অসত্য পুলিশ ক্লিয়ারেন্সের প্রতিবেদন দেওয়ার জন্য আমি মাহমুদুল নামে ওই ব্যক্তির কাছ থেকে কোনো ধরনের অর্থ দাবি করিনি। তাকে কোনোভাবে হয়রানিও করা হয়নি।
কাগজপত্রের অসঙ্গতি তিনি ব্যাখ্যা করেন, ক্লিয়ারেন্সের জন্য যখন মাহমুদুল হাসান থানায় আসেন, তার কাগজপত্রে বেশ কিছু অসঙ্গতি ছিল। এই কারণে তিনি ওই ব্যক্তিকে কাগজপত্রগুলো সংশোধন করে পুনরায় নিয়ে আসতে বলেন। কাগজপত্রের এই অসঙ্গতির কারণেই তার ক্লিয়ারেন্স প্রদানের কাজে কিছুটা সময় বিলম্বিত হয়েছে, যা হয়রানি নয়, বরং নিয়ম রক্ষার প্রক্রিয়া ছিল। পরবর্তীতে সে প্রয়োজনীয় সকল সঠিক কাগজপত্র নিয়ে আসার পর আমি নিয়ম অনুযায়ী তার ক্লিয়ারেন্সের প্রতিবেদন সঠিকভাবে প্রদান করি।
তিনি আক্ষেপ করে বলেন, এই সম্পূর্ণ বিষয়টিকে সাংবাদিকদের কাছে ভুলভাবে উপস্থাপন করে তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।
পুলিশের এই কর্মকর্তা সংবাদকর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছেন, এমন সংবেদনশীল বিষয়ে প্রতিবেদন প্রকাশের ক্ষেত্রে আরও দায়িত্বশীল এবং সতর্ক হওয়ার জন্য।
মতামত