সারাদেশ

পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন বিএনপি সভাপতি ডালিম

প্রিন্ট
পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন বিএনপি সভাপতি ডালিম

প্রকাশিত : ১৬ জুন ২০২৬, রাত ১১:৩৮

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির সভাপতি ও সম্ভাব্য মেয়র প্রার্থী আলহাজ্ব মোঃ সাইফুল ইসলাম ডালিম। মঙ্গলবার (১৬ জুন) সকাল সাড়ে ১০টায় তিনি হাসপাতালটি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের সার্বিক খোঁজখবর নেন। এ সময় তিনি হাসপাতালের সেবার মান, অবকাঠামোগত অবস্থা এবং বিদ্যমান নানা সমস্যা সম্পর্কে অবগত হন।

পরে তিনি হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. তরুণ কুমার পালের সঙ্গে জনবল সংকট ও চিকিৎসা সেবার মানোন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। সাইফুল ইসলাম ডালিম বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। হাসপাতালের বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। মেডিকেল কর্মকর্তা ডা. তরুণ কুমার পাল বলেন, জনবল সংকট থাকা সত্ত্বেও আমরা সীমিত সুযোগ-সুবিধার মধ্যে সর্বোচ্চ সেবা নিশ্চিত করার চেষ্টা করছি। হাসপাতালটির শয্যা সংখ্যা বৃদ্ধি এবং প্রয়োজনীয় জনবল নিয়োগ করা হলে রোগীদের ভোগান্তি অনেকাংশে কমে যাবে।

পরিদর্শনকালে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল হোসেন আপেল ও পৌর ছাত্রদলের সভাপতি রাব্বিউর ইসলাম রকিসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।