নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে চিহ্নিত মাদক কারবারি জহিরুল ইসলাম সাহন (২৫)-কে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা এবং মাদক বিক্রির নগদ অর্থসহ গ্রেপ্তার করেছে র্যাব-১১।
বুধবার (৩ ডিসেম্বর) র্যাব -১১, সিপিসি-১ এর একটি চৌকস আভিযানিক দল ফতুল্লা এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে তাকে আটক কারা হয়। গ্রেপ্তারকৃত সাহন মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার লক্ষীপুর গ্রামের শাহ আলম খানের ছেলে। সে বর্তমানে ফতুল্লার কুতুবপুরের পিলকুনী পাঁচতলা এলাকার মাহফুজ-এর বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করত।
গোপন সংবাদের ভিত্তিতে কুতুবপুর এলাকায় সাহনের ভাড়া বাসায় অভিযান চালায়। এসময় তার বাড়ির নিচতলায় তল্লাশি চালিয়ে ২ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ১ কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ ১ লাখ ৫৩ হাজার ৭০ টাকা উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে জহিরুল ইসলাম সাহন স্বীকার করেন যে, তিনি একটি সংগঠিত মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদকের বড় চালান সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃত সাহনের দেওয়া তথ্যের ভিত্তিতে এই চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও আইনের আওতায় আনার জন্য গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ফতুল্লা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মতামত