সারাদেশ

বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় সিদ্ধিরগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল

প্রিন্ট
বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় সিদ্ধিরগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল

প্রকাশিত : ৫ ডিসেম্বর ২০২৫, সন্ধ্যা ৮:১৮

 তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৪ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ আসর সিদ্ধিরগঞ্জ শিমরাইল এলাকায় আলেম-ওলামা ও মাদ্রাসার ছাত্রদের নিয়ে এই আয়োজন করা হয়।

ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: নুর হোসেনের সভাপতিত্বে এবং বিএনপি নেতা মনির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

এসময় বক্তারা বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য লাভ করে জনগণের মাঝে ফিরে আসার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অখিল উদ্দিন ভুইয়া, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল, জেলা বিএনপির সাবেক সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও ৪নং বিএনপির অন্যতম নেতা হাজ্বী মো: কবির হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের সদস্য সচিব সোহেল রহমান, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মনির হোসেন, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, ৪নং ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক নাসির উদ্দীন।

এছাড়াও, বিএনপি নেতা আবুল হাসান খান, মো: জহিরুর ইসলাম, মো: তাজুল ইসলাম, মো: রওশন আলী, আব্দুল মান্নান, আক্কাস আরী, মো: তদবির, সালাউদ্দিন, আব্দুল মান্নান, মো: মিলন, মজিবুর রহমান, মেহের আলী, মো: জুয়েল, মোহাম্মদ আলী সহ ১নং ওয়ার্ড থেকে ১০নং ওয়ার্ডের বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ দোয়া মাহফিলে অংশ নেন।

দোয়া শেষে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।