ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের হাতপাখার মনোনীত প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, পীর সাহেব চরমোনাইয়ের মনোনয়নে এই আসনে তিনি আছেন এবং আগামীতেও থাকবেন, ইনশাআল্লাহ। একই সাথে তিনি যেকোনো গুজবে কান না দিতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। সম্প্রতি অনলাইন নিউজ পোর্টালে তাঁর নির্বাচন সংক্রান্ত একটি ভুয়া সংবাদ প্রকাশিত হওয়ার প্রেক্ষাপটে তিনি এই মন্তব্য করেন। মুফতি মাসুম বিল্লাহ এই ধরনের সংবাদ প্রকাশের তীব্র নিন্দা জানান। রোববার (৭ ডিসেম্বর) ১৬ নং ওয়ার্ডে গণসংযোগ শেষে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
মুফতি মাসুম বিল্লাহ বলেন, পীর সাহেব চরমোনাইয়ের মনোনয়নে নারায়ণগঞ্জ-৫ আসনে আমি আছি, থাকবো ইনশাআল্লাহ। কোনো গুজবে কান দিবেন না। আমি প্রতিদিন মাঠে ময়দানে বিভিন্ন স্থানে হাতপাখার পক্ষে গণসংযোগ করে যাচ্ছি। কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক আগামীতে নির্বাচন করবো, এটাই বাস্তব। কারো কানকথায় বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করবো সবাইকে। এসময় পথসভায় তাঁর সাথে বন্দর থানাসহ ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আগামী দিনের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মুফতি মাসুম বিল্লাহ আশাবাদ ব্যক্ত করে আরও বলেন, আগামীতে ৮ দলের সমন্বয়ে বৃহৎ ইসলামী ঐক্য গঠন হতে যাচ্ছে। আমাদের দৃঢ় বিশ্বাস, আগামীতে ইসলামী শক্তিকে মানুষ রাষ্ট্র ক্ষমতায় বসাবে। এতে মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা হবে এবং দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে, ইনশাআল্লাহ।
তাঁর এই বক্তব্য নারায়ণগঞ্জ-৫ আসনের আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে ইসলামী আন্দোলন বাংলাদেশের অবস্থানের স্পষ্ট বার্তা দিচ্ছে।
মতামত