ভিডিও গ্যালারি

মাগুরা শহরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান।

প্রকাশিত : ২১ ডিসেম্বর ২০২৫, সন্ধ্যা ৬:০০

মাগুরা সদর উপজেলার চাউলিয়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অস্বাস্থ্যকর পরিবেশে দই-মিষ্টি তৈরি ও খাবারে ক্ষতিকর রাসায়নিক মেশানোর দায়ে মুসলিম সুইটস নামে একটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে ৩ দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে কারখানার উৎপাদন।