মশাবাহিত ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় আয়োজিত এই অভিযানে ইউএনও সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে নিজে ঝাড়ু দিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে নিজ নিজ কর্মস্থল ও বাসস্থান পরিষ্কার রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, সুস্থ ও স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে নাগরিকদের সচেতনতার কোনো বিকল্প নেই।
পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি ইউএনও মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংয়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি তরুণ প্রজন্মকে বিকেলে স্মার্টফোন ছেড়ে খেলাধুলার মাঠে ফেরার আহ্বান জানান। এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি ঘোষণা দেন।
কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী, উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, জেলা জামায়াতের সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, বণিক সমিতির সভাপতি তাইজুল ইসলাম এবং স্থানীয় সাংবাদিক ও ছাত্র নেতৃবৃন্দ।
মতামত