সারাদেশ

সিদ্ধিরগঞ্জে তরুণী নিখোঁজ সন্ধানের অনুরোধ

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে তরুণী নিখোঁজ সন্ধানের অনুরোধ

প্রকাশিত : ১০ মে ২০২৬, রাত ১২:১২

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নূর জাহান আক্তার (২২) নামে এক তরুণী নিখোঁজ হয়েছেন। গত ৫ মে (মঙ্গলবার) সকালে সিদ্ধিরগঞ্জ থানার ৫নং ওয়ার্ডের আজিবপুর এলাকা থেকে তিনি নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৪১৮) করেছেন তার বোন ঝর্না বেগম।

জিডি সূত্রে জানা গেছে, নিখোঁজ নূর জাহানের উচ্চতা আনুমানিক ৫ ফুট ১ ইঞ্চি, গায়ের রং ফর্সা ও মুখমণ্ডল গোলাকার। নিখোঁজের পর থেকে সম্ভাব্য সকল স্থানে সন্ধান চালিয়েছে তার পরিবার।

কোনো হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকলে নিকটস্থ থানা অথবা ০১৮১০-৪৪৭৯৪০ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানানো হয়েছে।