ভিডিও গ্যালারি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মার্চেন্ট ওয়ার্কার্স এমডব্লিউ উচ্চবিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ।

প্রকাশিত : ২৪ ডিসেম্বর ২০২৫, বিকাল ৪:০০

বুধবার  (২৪ ডিসেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে ফলাফল প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন মার্চেন্ট ওয়ার্কার্স এমডব্লিউ উচ্চবিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি মুহাম্মদ মোশারেফ হোসেন সহ অন্যান্য শিক্ষক ও শিক্ষিকারা। 

বক্তারা বলেন শিক্ষার্থীদের সাফল্যে সন্তোষ প্রকাশ করেন এবং নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষার ওপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষা জীবনে আরও ভালো ফল অর্জনের জন্য অভিভাবক ও শিক্ষকদের সমন্বিত ভূমিকার কথা তুলে ধরেন। অনুষ্ঠানে বিপুল সংখ্যক অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ফলাফল প্রকাশকে কেন্দ্র করে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।