আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে ইনসানিয়াত বিপ্লব মনোনীত প্রার্থী রেজাউল করিম মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে তিনি মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে তার মনোনয়ন ফরম জমা দেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ইনসানিয়াত বিপ্লবের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা তার সঙ্গে ছিলেন। আপেল প্রতীকের এই প্রার্থী সাংবাদিকদের বলেন, সাধারণ মানুষের মৌলিক অধিকার, ন্যায়বিচার এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যেই আমি নির্বাচনে অংশ নিচ্ছি। নির্বাচিত হলে মিরসরাইয়ের সার্বিক উন্নয়ন, বেকারদের কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক সাম্য প্রতিষ্ঠায় কাজ করব।
মিরসরাইয়ে একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মতামত