লিখিত বক্তব্যে জনি দাবি করেন, দীর্ঘ ১৭ বছর বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় তিনি নানা মামলা-হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদাত শিকদার স্থানীয় কিছু আওয়ামী লীগ নেতার সঙ্গে আঁতাত করে তার বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছেন। তাকে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী আখ্যা দিয়ে বিভিন্ন দপ্তরে অপপ্রচার এবং হুমকি দেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি এসব বানোয়াট অভিযোগের নিরপেক্ষ তদন্ত দাবি করেন।
তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদাত শিকদার বলেন, সংবাদ সম্মেলনকারী সিফাতুল ইসলাম জনি একাধিক মাদক মামলার আসামি। আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। এর বিন্দুমাত্র সত্যতা প্রমাণিত হলে আমি যেকোনো শাস্তি মাথা পেতে নেব। সংবাদ সম্মেলনে স্থানীয় যুবদল নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
মতামত