সারাদেশ

সিদ্ধিরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি: সম্রাট ফুডকে লাখ টাকা জরিমানা

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি: সম্রাট ফুডকে লাখ টাকা জরিমানা

প্রকাশিত : ১৮ মে ২০২৬, সন্ধ্যা ৮:৩৯

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে ও অনিবন্ধিতভাবে খাদ্যদ্রব্য উৎপাদনের দায়ে সম্রাট ফুড প্রোডাক্টস নামের একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৮ মে) দুপুওে ছাপাখানা রোড এলাকায় এ অভিযান চালানো হয়।

র‌্যাব-১১ (সিপিসি-১), নারায়ণগঞ্জ জেলা প্রশাসন এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কিছু অসাধু প্রতিষ্ঠান কর্তৃপক্ষের নির্দেশনা উপেক্ষা করে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাদ্য উৎপাদন করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে মো. মাহমুদুল হাসানের মালিকানাধীন সম্রাট ফুড প্রোডাক্টস-এ অভিযান চালানো হয়। সেখানে অনিবন্ধিতভাবে খাদ্য উৎপাদন ও বাজারজাত করার প্রমাণ পাওয়ায় নিরাপদ খাদ্য আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এই অর্থদণ্ড দেওয়া হয়।

এ বিষয়ে র‌্যাব-১১ (সিপিসি-১)-এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার আব্দুর রশিদ জানান, ঈদকে সামনে রেখে অসাধু চক্র যেন অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাত করতে না পারে, সেজন্য এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।