সারাদেশ

সুনামগঞ্জ-১ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

প্রিন্ট
সুনামগঞ্জ-১ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

প্রকাশিত : ২৯ ডিসেম্বর ২০২৫, রাত ৯:৩০

 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ (তাহিরপুর, ধর্মপাশা, মধ্যনগর ও জামালগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আলহাজ্ব ডা. রফিকুল ইসলাম চৌধুরী তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে ধর্মপাশা উপজেলা নির্বাচন অফিসে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে তিনি এই আবেদনপত্র দাখিল করেন।

ইসলামী আন্দোলনের আমীর মুফতী সৈয়দ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) মনোনীত এই প্রার্থীর মনোনয়নপত্র জমাদানের সময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, জামালগঞ্জ উপজেলার মুফতী তাওহীদুল ইসলাম, মধ্যনগর উপজেলার সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস, তাহিরপুর উপজেলার সভাপতি মাওলানা মুহাম্মদ নুরুদ্দীন, ধর্মপাশা উপজেলার সহ-সভাপতি মুফতী জুবায়ের আলম এবং শ্রমিক নেতা মুহাম্মদ সিদ্দিকুর রহমান ছুটন।

মনোনয়নপত্র জমা শেষে ডা. রফিকুল ইসলাম চৌধুরী বলেন, এলাকার সার্বিক উন্নয়ন এবং ইনসাফ কায়েমের লক্ষ্যে হাতপাখা প্রতীকে তিনি সাধারণ মানুষের সমর্থন ও দোয়া প্রত্যাশা করছেন।