কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে আবাসন ব্যবসায়িক প্রতিষ্ঠান মেঘবাড়ী হাউজিং, রংপুর। সম্প্রতি উপজেলার রাম রাম সেন এলাকায় এই মানবিক সহায়তা কার্যক্রম সম্পন্ন হয়।
মেঘবাড়ী হাউজিংয়ের চেয়ারম্যান মো. বকুল হোসেনের (মাস্টার) সভাপতিত্বে ও মো. মুন সরকারের তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তীব্র শীতে উত্তরবঙ্গের দরিদ্র মানুষের দুর্ভোগ লাঘবে সমাজের সামর্থ্যবানদের এগিয়ে আসা উচিত। সামাজিক দায়বদ্ধতা থেকেই মেঘবাড়ী হাউজিং এই উদ্যোগ নিয়েছে এবং ভবিষ্যতেও তাদের এমন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
তীব্র শীতের মাঝে উষ্ণ কাপড় হাতে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় উপকারভোগীরা। তারা এই ধরনের মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান।
মতামত