নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনে আসন্ন সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. আনোয়ারুল হক। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে তিনি বারহাট্টা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এই মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র জমাদানকালে ডা. আনোয়ারুল হকের সাথে উপস্থিত ছিলেন বারহাট্টা উপজেলা বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রহমত আলী তালুকদার এবং বারহাট্টা প্রেস ক্লাবের সভাপতি শামস উদ্দিন আহমেদ বাবুলসহ স্থানীয় নেতৃবৃন্দ। মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডা. আনোয়ারুল হক বলেন, বারহাট্টা উপজেলা আজও উন্নয়নবঞ্চিত। অনেক ইউনিয়নে উন্নয়নের ছোঁয়া লাগেনি। জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে আমি শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন করে এই অবহেলিত জনপদকে একটি আধুনিক মডেল উপজেলায় রূপান্তর করব।
মতামত