কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়ন জামায়াতের আইটি পরিচালক ও সাংবাদিক ইয়াকুব আলী সরকারের পিতা রহমত আলী সরকার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২৯ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে তার মৃত্যু হয়।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার আমির মাওলানা আব্দুল মালেক। এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সোমবার বিকেল ৪টা ২০ মিনিটে কাশিপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হবে। মরহুমের পরিবার সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
মতামত