সারাদেশ

লালমোহনে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

প্রিন্ট
লালমোহনে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

প্রকাশিত : ২ জানুয়ারি ২০২৬, রাত ৯:৪৩

ভোলার লালমোহন উপজেলার গজারিয়া পশ্চিম চর উমেদ ইউনিয়নে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে গজারিয়া পশ্চিম বাজার মসজিদে এই মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন পশ্চিম চর উমেদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনির বকশি, মোতাহার নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পিন্টু মাতাব্বর, যুবদল নেতা সোহাগ মাতাব্বর, আকবর বকশি, স্বেচ্ছাসেবক দল নেতা নিজাম মাতাব্বর, গিয়াস উদ্দিন খান ও জাকির পঞ্চায়েতসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মাহফিলে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও দ্রুত আরোগ্য কামনাসহ দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।