পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া থেকে আসা নারায়ণগঞ্জগামী শ্যামলী পরিবহন-এর একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে পেছন থেকে একটি দ্রুতগামী কাভার্ডভ্যান সেটিকে ধাক্কা দেয়। এতে বাসটি সড়কের পূর্ব পাশে ছিটকে পড়ে। ওই সময় রাস্তা পার হচ্ছিলেন লতারানী। তিনি বাসের ধাক্কায় আইল্যান্ডের সঙ্গে চাপা পড়ে গুরুতর আহত হন।
মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান জানান, ঘাতক বাস ও কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালক বা সহযোগীদের কাউকে এখনো আটক করা সম্ভব হয়নি। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মতামত