সারাদেশ

শ্রীপুরে জেদ্দা সিটি একক আবাসন মেলার উদ্বোধন

প্রিন্ট
শ্রীপুরে জেদ্দা সিটি একক আবাসন মেলার উদ্বোধন

প্রকাশিত : ১১ জানুয়ারি ২০২৬, সন্ধ্যা ৮:৩২

গাজীপুরের শ্রীপুরে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে জেদ্দা সিটি একক আবাসন মেলার শুভ উদ্বোধন করেছে জেদ্দা হাউজিং লিমিটেড। মাওনা চৌরাস্তার একটি অভিজাত রেস্টুরেন্টে ফিতা কেটে এই মেলার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

জেদ্দা হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ছিদ্দিকুর রহমান মিয়া। বিশেষ অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন বিজিবির সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আবুল হোসেন (অব.)।

বক্তারা আধুনিক ও পরিকল্পিত আবাসন ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করে বলেন, ক্রমবর্ধমান জনসংখ্যার আবাসন সংকট নিরসনে বেসরকারি খাতের ভূমিকা অপরহার্য।

অনুষ্ঠানে বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেট্রোবাংলার সাবেক সচিব মেজর মোজাম্মেল হোসেন (অব.)। এ সময় অন্যদের মধ্যে মানবাধিকার সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিশিষ্ট উদ্যোক্তা ও ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটররা বক্তব্য দেন।

জেদ্দা হাউজিং কর্তৃপক্ষ জানায়, মাওনা এলাকার আবাসন সংকট বিবেচনায় নিয়ে সাশ্রয়ী মূল্যে আধুনিক ও পরিকল্পিত প্লট নিশ্চিত করতেই এই মেলার আয়োজন। মেলা চলাকালীন জেদ্দা সিটির প্লট বুকিংয়ে বিশেষ ছাড় ও আকর্ষণীয় সুবিধা প্রদান করা হচ্ছে।