সারাদেশ

মিরসরাইয়ে ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে বৃদ্ধের দেড় লাখ টাকা ছিনতাই

প্রিন্ট
মিরসরাইয়ে ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে বৃদ্ধের দেড় লাখ টাকা ছিনতাই

প্রকাশিত : ১২ জানুয়ারি ২০২৬, বিকাল ৩:৪৮

চট্টগ্রামের মিরসরাইয়ে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বাড়ি ফেরার পথে ছিনতাইয়ের শিকার হয়েছেন মনসুর আহাম্মদ (৬০) নামে এক বৃদ্ধ। রবিবার (১১ জানুয়ারি) মিরসরাই পৌর সদরের ইসলামী ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মনসুর আহাম্মদ উপজেলার ইছাখালী ইউনিয়নের লুদ্দাখালী গ্রামের সফল আলী মালে বাড়ির বাসিন্দা।

জানা গেছে, দুপুরে ইসলামী ব্যাংক মিরসরাই শাখা থেকে নগদ ১ লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করে বের হন ওই বৃদ্ধ। ব্যাংক থেকে বের হওয়া মাত্রই ওত পেতে থাকা ছিনতাইকারীরা তাকে টার্গেট করে এবং কৌশলে তার সাথে থাকা দেড় লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। নিজের কষ্টার্জিত টাকা হারিয়ে বৃদ্ধ মনসুর আহাম্মদ বারবার কান্নায় ভেঙে পড়ছেন।

খবর পেয়ে স্থানীয়রা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত বিষয়টি স্থানীয় প্রশাসন বা পুলিশকে অবহিত করার প্রস্তুতি চলছিল।