সারাদেশ

মিরসরাইয়ে বরযাত্রীবাহী হাইস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে নিহত ১

প্রিন্ট
মিরসরাইয়ে বরযাত্রীবাহী হাইস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে নিহত ১

প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০২৬, রাত ৯:০৮

চট্টগ্রামের মিরসরাইয়ে বিয়ের দাওয়াত খেতে যাওয়ার পথে বরযাত্রীবাহী একটি মাইক্রোবাস (হাইস) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে ফাতেমা (৬০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৩টার দিকে বারইয়ারহাট রামগড় সড়কের বাদামতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ফাতেমা হিঙ্গুলী ইউনিয়নের শান্তিরহাট এলাকার বাসিন্দা। আহতরা হলেন, সালেহা বেগম (৬০), ফারিহা (২১) ও তাহমিনা (২৭)।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বরযাত্রীবাহী গাড়িটি শান্তিরহাট থেকে হিঙ্গুলী ইসলামপুর এলাকায় একটি বিয়েতে যাচ্ছিল। পথে বাদামতলা এলাকায় পৌঁছালে অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান। এসময় দ্রুতগতির গাড়িটি সড়ক থেকে প্রায় ৪০ ফুট দূরে গিয়ে একটি ঘরের সাথে সজোরে ধাক্কা লাগে। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে বারইয়ারহাট বিএম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফাতেমাকে মৃত ঘোষণা করেন।

বিএম হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতালে নিয়ে আসার আগেই একজনের মৃত্যু হয়েছে। আহত বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে।