সারাদেশ

নদীভাঙন রোধ ও কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দুলুর

প্রিন্ট
নদীভাঙন রোধ ও কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দুলুর

প্রকাশিত : ২ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১১:১১

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির এক বিশাল নির্বাচনী জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। দুলু বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কুড়িগ্রামের নদীভাঙন রোধে স্থায়ী ও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। এছাড়া আন্তর্জাতিক সহযোগিতায় উন্নয়নের মাধ্যমে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার কথা বলেন। সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে বিএনপির অবস্থান আপসহীন বলে তিনি হুঁশিয়ারি দেন। অধ্যক্ষ দুলু অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে আগামী নির্বাচনে দল-মত নির্বিশেষে সকলকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। জেলা বিএনপির আহ্বায়ক মো. মোস্তাফিজার রহমান মোস্তাফার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মো. সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, সাবেক এমপি মো. ওমর ফারুকসহ জেলা ও উপজেলার শীর্ষ নেতৃবৃন্দ।