সারাদেশ

সিদ্ধিরগঞ্জে ৬নং ওয়ার্ডে মনির হোসেনের নেতৃত্বে ধানের শীষের গণজোয়ার

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে ৬নং ওয়ার্ডে মনির হোসেনের নেতৃত্বে ধানের শীষের গণজোয়ার

প্রকাশিত : ৯ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১০:৪০

সিদ্ধিরগঞ্জ নির্বাচনী প্রচারণায় বড় ধরনের চমক দেখালেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ৬নং ওয়ার্ড সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে আইলপাড়া এলাকা থেকে তার নেতৃত্বে ধানের শীষের সমর্থনে এক বিশাল গণসংযোগ বের করা হয়। বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে এটি কার্যত এক বিশাল গণজোয়ারে পরিণত হয়। গণসংযোগটি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আদমজীতে অবস্থিত নারায়ণগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে কার্যালয়ের সামনে এক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে তিনি এক জ্বালাময়ী বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তিনি স্বতন্ত্র প্রার্থী গিয়াসউদ্দিনের কঠোর সমালোচনা করে বলেন, ষড়যন্ত্র করে ধানের শীষের অগ্রযাত্রা থামানো যাবে না। সাধারণ মানুষ আজ ঐক্যবদ্ধ। তিনি নেতাকর্মীদের আগামী ১২ তারিখ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে রাজপথে সক্রিয় থাকার আহ্বান জানান। উঠান বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির নিবেদিতপ্রাণ রুহুল আমিন, আর্শাদ গাজী, ওয়াসিম আসলাম, মো. হানিফ, সাজ্জাদ, সাহাদুল, ইমন, রানা ও শাকিলসহ শত শত নেতাকর্মী। বক্তারা বলেন, মনির হোসেনের এই গণসংযোগ ও গণজোয়ার প্রমাণ করে যে, সিদ্ধিরগঞ্জের মাটি ও মানুষ এখনো জাতীয়তাবাদী শক্তির দুর্ভেদ্য দুর্গ। পুরো অনুষ্ঠানটি স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে।