সারাদেশ

বটিয়াঘাটায় ধানের শীষের প্রার্থী আমীর এজাজ খানের বিশাল জনসভা

প্রিন্ট
বটিয়াঘাটায় ধানের শীষের প্রার্থী আমীর এজাজ খানের বিশাল জনসভা

প্রকাশিত : ৯ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১১:৩৮

খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব আমীর এজাজ খানের সমর্থনে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে বটিয়াঘাটা বাজার চত্বরে উপজেলা বিএনপির উদ্যোগে এই সভা আয়োজন করা হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক এজাজুর রহমান শামীমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা। প্রধান বক্তা হিসেবে নির্বাচনী দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আমীর এজাজ খান। সভায় বিশেষ বক্তা ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তৈয়েবুর রহমান, এস এম শামীম কবির ও কেন্দ্রীয় যুবদল নেতা পার্থদেব মন্ডল। বক্তারা বলেন, দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার পুনরুদ্ধারে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। তারা আমীর এজাজ খানকে বিপুল ভোটে জয়যুক্ত করে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিতে ভোটারদের প্রতি আহ্বান জানান। বটিয়াঘাটা বিএনপির সদস্য সচিব খন্দকার ফারুক হোসেনের সঞ্চালনায় সভায় জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। দুপুরের পর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা জনসভাস্থলে জড়ো হতে থাকেন।