পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার বিকেল ৫টায় স্থানীয় জামিয়া রহমানিয়া মাদ্রাসা মাঠে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের এলাকাবাসী অংশ নেন। জানাজা শেষে তাকে পশ্চিম ব্রজেরহাটি জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করা হয়।
জানাজার পূর্বে ইউপি সদস্য মো. মুরাদ হোসেন তার মায়ের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া ও ক্ষমা প্রার্থনা করেন। এলাকাবাসী শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
মতামত