আহতরা হলেন, আর্জিনা বেগম (৫০) ও তার মা জোবেদা বেগম (৬৫)। আর্জিনা বেগম বর্তমানে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, প্রতিবেশী সোহরাব আলী ও সাইফুর রহমানদের সঙ্গে আর্জিনা বেগমের পরিবারের দীর্ঘদিনের জমি বিরোধ ছিল। শনিবার সকালে আর্জিনা বেগম বিরোধপূর্ণ জমিতে সরিষা শুকাতে দিলে প্রতিপক্ষ বাধা দেয় এবং একপর্যায়ে সরিষায় আগুন ধরিয়ে দেয়। এতে বাধা দিতে গেলে আব্দুস সালাম নামে একজন কোদাল দিয়ে আর্জিনা বেগমকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। মেয়েকে বাঁচাতে এগিয়ে এলে মা জোবেদা বেগমকেও মারধর করা হয়।
ফুলবাড়ী থানার এএসআই রাজু আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ দায়ের করেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক থাকলেও এ নিয়ে স্থানীয়দের মাঝে চাপা উত্তেজনা বিরাজ করছে।
মতামত