সারাদেশ

সাঁথিয়ায় চলাচলের একমাত্র রাস্তা বন্ধ: কৃষকের চরম ভোগান্তি

প্রিন্ট
সাঁথিয়ায় চলাচলের একমাত্র রাস্তা বন্ধ: কৃষকের চরম ভোগান্তি

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, বিকাল ৪:৪২

পাবনার সাঁথিয়া উপজেলার পুন্ডুরিয়া গ্রামে ফসলি মাঠে যাওয়ার একমাত্র রাস্তাটি বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় কৃষকরা। দীর্ঘদিনের ব্যবহৃত এই কাঁচা রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় দুই কিলোমিটার পথ ঘুরে কৃষিপণ্য ও যন্ত্রপাতি আনা-নেওয়া করতে হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পুন্ডুরিয়া গ্রামের এই রাস্তাটিই মাঠে যাওয়ার প্রধান মাধ্যম। বর্তমানে রাস্তাটি অচল থাকায় পাওয়ার ট্রিলারসহ কোনো কৃষি যানবাহন চলাচল করতে পারছে না। ফলে ফসল পরিবহনে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় হচ্ছে।

কৃষক মুন্নাফ জানান, এই রাস্তা দিয়েই আমাদের সব ফসল আনা-নেওয়া করতে হয়। রাস্তা নষ্ট হওয়ায় এখন অনেক পথ ঘুরে যেতে হচ্ছে। এতে আমাদের খরচ অনেক বেড়ে গেছে।

অন্যান্য কৃষকরা জানান, দ্রুত সংস্কার করা না হলে আগামীতে ফসল বাজারজাত করা অসম্ভব হয়ে পড়বে।

বিকল্প কোনো যাতায়াত ব্যবস্থা না থাকায় পুন্ডুরিয়া ও আশপাশের গ্রামের কয়েক হাজার মানুষ এখন দিশেহারা। জনস্বার্থে রাস্তাটি দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন গ্রামবাসী।