সারাদেশ

মোতাহার নগর ইউপিতে ফজলু মাতাব্বরকে চেয়ারম্যান হিসেবে দেখার দাবি

প্রিন্ট
মোতাহার নগর ইউপিতে ফজলু মাতাব্বরকে চেয়ারম্যান হিসেবে দেখার দাবি

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, বিকাল ৫:১৮



ভোলার লালমোহন উপজেলার ১০নং মোতাহার নগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সৎ ও নিষ্ঠাবান প্রার্থী হিসেবে ফজলু মাতাব্বরকে মনোনয়নের দাবি জানিয়েছেন স্থানীয় সাধারণ জনগণ। দলমত নির্বিশেষে যুব সমাজের আইকন হিসেবে পরিচিত এই নেতার পক্ষে বর্তমানে মাঠে জনমত গড়ে উঠছে।

স্থানীয়রা জানান, ফজলু মাতাব্বর পশ্চিম চর উমেদ ইউনিয়ন বিএনপির সাবেক সফল যুবদল সাধারণ সম্পাদক এবং সাবেক ছাত্রদল আহ্বায়ক হিসেবে রাজপথে সক্রিয় ছিলেন। ন্যায়ের পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর ও সর্বদা হাস্যোজ্জ্বল এই ব্যক্তিত্ব ইউনিয়নের অসহায় মানুষের বিপদে সর্বদা পাশে দাঁড়ান। ফলে সাধারণ ভোটারদের মাঝে তার ব্যাপক জনপ্রিয়তা তৈরি হয়েছে।

মোতাহার নগর ইউনিয়নবাসীর প্রাণের দাবি, আসন্ন নির্বাচনে ফজলু মাতাব্বরকে প্রার্থী হিসেবে বিবেচনা করা হোক। এ বিষয়ে স্থানীয়রা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন মহলের সুদৃষ্টি আকর্ষণ করেছেন। তারা জানান, এলাকার উন্নয়ন ও স্বচ্ছতা নিশ্চিত করতে একজন পরিচ্ছন্ন ইমেজের জনপ্রতিনিধি অত্যন্ত জরুরি। তবে মনোনয়নের বিষয়ে দলীয় ও নীতিনির্ধারণী সিদ্ধান্তকেই চূড়ান্ত বলে মেনে নেবেন তারা।